খুলনায় বাটার শোরুমে লুটের জুতা সহ আরো ও ৫ জন গ্রেপ্তার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



খুলনা নগরীতে শোরুমে এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাটার লুটের জুতা সহ আরো ও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ, হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করে, 
এ সময় আটককূতদের কাছ থেকে বাটার লুট হওয়া ৩ জোড়া জুতা এবং একটি লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে,
উল্লেখ্য ,গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বৈশ্বিক হরতালের সমর্থনে গত (৭ এপ্রিল) সারাদেশের ন্যায় খুলনা মহানগরীতে ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, 
সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে দুর্বৃত্তরা নগরীর ময়লাপোতা কেডিএ  অ্যাভিনিউয়ের কেএফসি ফূড কোট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচ তলায় অবস্থিত বাটা শোরুমে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং লুটপাট করে ওই সময় তারা কেএফসি এর আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী এবং বাটা শোরুম ভাঙচুর করে ও জুতা লুট করে নিয়ে যায়, 
এই ঘটনায় নগরীতে ব্যবসাহীদের মধ্য আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের গ্রেফতারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাড়াসী অভিযান পরিচালনা করে গতকাল ( ৮ এপ্রিল) সকাল পর্যন্ত ৩১ জনকে আটক করে, হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মঙ্গলবার রাতে আরো ও ৫ জন দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছেন,
হামলা ও লুটের ঘটনায় জড়িত অন্যদেরকে সনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ