খুলনায় আকলিমা একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ

খুলনায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন পিরোজপুরের মিসেস আকলিমা নামের এক গৃহবধূ, বুধবার খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এই চার সন্তানের জন্ম দেন তিনি, জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে, অপারেশনের পর মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা, এ ঘটনায় আনন্দিত তার পরিবারের সদস্যরা, পরিবারের সদস্যরা বলেন, চার সন্তান জন্ম দিয়েছে আকলিমা এতে আমরা খুশি, সবাই সুস্থ রয়েছে, মিসেস আকলিমা স্বামী সুজন কাজী একসাথে চার সন্তান পেয়ে অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত, তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবজাতকদের পেয়ে আনন্দিত গৃহবধূ আকলিমা ও, গৃহবধূ আকলিমা বলেন, আমি ভালো আছি হাসপাতালে ডাক্তার ও নার্সদের আচরণে খুব খুশি, চিকিৎসকরা জানিয়েছেন, একসাথে চার সন্তানের জন্ম খুবই বিরল এবং এক্ষেত্রে মা ও নবজাতকরা সম্পূর্ণ সুস্থ থাকাটা সৌভাগ্যের বিষয়, এই অস্ত্রপাচার সফলভাবে সম্পন্ন করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি এন্ড অবস বিভাগের প্রধান ডাক্তার আমিনা জান্নাত পিয়া ও তার চিকিৎসক দল, খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, (অবস এন্ড গাইনি বিভাগ) ডাক্তার আমিনা জান্নাত পিয়া বলেন, আকলিমার এটি দ্বিতীয় প্রেগনেন্সি, সে জানত যমজ বাচ্চা পেটে, যখন আসছে তখন ব্যাথায় চিৎকার কষ্ট পাচ্ছিল, বাচ্চা ছিল উল্টা পজিশনে, যার জন্য ইমার্জেন্সিতে তাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে, সবকিছু ম্যানেজ করে অপারেশন শুরু করি, অপারেশন করে পরপর চারটি বাচ্চা ডেলিভারি করা হয়, প্রতিটা বাচ্চাই উল্টা পজিশনে ছিল হাসপাতালের সব বিভাগ মিলে মা এবং বাচ্চাদের সুস্থ রাখতে কাজ করছি আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো ও সুস্থ আছে,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ