নলছিটিতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বাংলাদেশ গঠনে বিএনপির অঙ্গীকার
ঝালকাঠির নলছিটিতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার কুলকাঠী ইউনিয়নের বারৈবাড়ি এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তারা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের হাতে ফুলের তোড়া ও ধানের শীষ তুলে দিয়ে দলে যোগ দেন।
বিএনপিতে ধর্ম-বর্ণে কোনো বিভেদ নেই উল্লেখ করে এ্যাড. শাহাদাৎ হোসেন বলেন,
> “দেশ ও জনগণ বিএনপির কাছে নিরাপদ। এখানে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের স্থান নেই, আর দেওয়া হবে না। বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফায় কৃষক, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
কুলকাঠী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুলফিকার আলি বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. খোকন মাঝি।
প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মো. সৈয়দ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক (সাবেক কাউন্সিলর) কাজী জাহাঙ্গীর হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ— আনিসুজ্জামান চপল, মাসুম শরিফ, কাজী মনির, আ. রউফ, কামাল হোসেন, কামাল মল্লিক, আল আমীন হাওলাদার, কামাল মোল্লা, সোহেল, রফিক প্রমুখ।
সাবেক ইউপি সদস্য নিখিল বারৈর নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বী এই শতাধিক নারী-পুরুষ বিএনপিতে যোগ দেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন,
> “বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়িত হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয়ে কাজ করতে হবে।”
আমির হোসেন,
ঝালকাঠি প্রতিনিধি:
আপনার মতামত লিখুন :