নালিতাবাড়ীতে মাদকের শিকড় নির্মূলে অভূতপূর্ব ঐক্য: এক মঞ্চে চেয়ারম্যান প্রার্থীরা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মো: মামুন হোসেন, জেলা প্রতিনিধি:
শেরপুর) নালিতাবাড়ী |
মাদক, জুয়া ও চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন নালিতাবাড়ী সদর ইউনিয়নের সাধারণ মানুষ এবং এই অসামাজিক কর্মকাণ্ড নির্মূলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক মঞ্চে সমবেত হয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা। অপরাধের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বুধবার ১০ জুন সন্ধ্যায় আমবাগান বাজারের বিএনপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি
তারা এই ঐক্যের ঘোষণা দেন। সভায় ইউনিয়নের নিরাপত্তা নিশ্চিতে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে এবং এলাকাকে নিরাপদ রাখতে প্রতিটি এলাকায় মসজিদভিত্তিক সামাজিক নিরাপত্তা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিট কর্মকর্তা এএসআই শহিদুল ইসলাম। এছাড়া সুধী সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি সাইফুল ইসলাম। সভায় চেয়ারম্যান প্রার্থী খাদেমুল ইসলাম মাদক ও জুয়া নির্মূলে আপসহীন থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এলাকাবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় জানান। শেরপুর জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি ও উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি চেয়ারম্যান প্রার্থী আব্দুস সবুর মুজাহিদ ধর্মীয় মূল্যবোধের আলোকে এলাকাকে পাপাচার মুক্ত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান শেষ মুহূর্তে উপস্থিত হয়ে এই সামাজিক উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
সভাটির সফল আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করেছেন নালিতাবাড়ী শহর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম নাজমুল তারা,দলমতের ঊর্ধ্বে উঠে ইউনিয়নকে নিরাপদ রাখতে একই মঞ্চে, দাঁড়িয়েছেন বলে উল্লেখ করেন এবং এলাকাবাসীর নিরাপত্তা,নিশ্চিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে, বলে প্রতিশ্রুতি দেন সুশীল সমাজ,,
আপনার মতামত লিখুন :