পটিয়া কালিয়াইশে আদালতে আদেশ অমান্য করে প্রতিবন্ধির জায়গায় বিল্ডিং নির্মাণের অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সেলিম চৌধুরী
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড কালিয়াইশ গ্রামে সাধুর বাড়িতে বৃদ্ধ প্রতিবন্ধি কৃষ্ণ কান্ত বিশ্বাস (৬০) নামে একব্যাক্তির জায়গা উপর প্রতিপক্ষ সাগর বিশ্বাস জবরদখল পুর্বক বিল্ডিং নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় কৃষ্ণ কান্ত বিশ্বাস বাদী হয়ে অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আদালত।
( মহানগর) দুলাল বিশ্বাস এর পুএ সাগর বিশ্বাস বিবাদী করে আরোও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মিছ মামলা নং ৭৫৪/২৫ ইং দায়ে করে। আদালতে নালিশী ভুমিতে স্থিতিশীল বজায় রাখা এব শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওসি পটিয়া কে আদেশ দেন। আদালতে নির্দেশ প্রাপ্ত হয়ে পটিয়া থানার ওসির নির্দেশে এস আই কামাল উদ্দিন ২৬ জুন ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষ'কে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ নির্মাণ কাজ বন্ধ করার নোটিশ দেন। কিন্তু প্রতিপক্ষ সাগর বিশ্বাস আদালতে আদেশ অমান্য করে গায়ে জোরে বিল্ডিং নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও সাগর বিশ্বাস এর বিরুদ্ধে পটিয়া থানায় জিডি নং
১৭৩/২৫ ই দায়ে করেন কৃষ্ণ কান্ত বিশ্বাস। এছাড়াও সাগর বিশ্বাস নোটিশ পেয়ে আরোও বেশি ক্ষিপ্ত হয়ে ঐদিন ২৬ জুন সন্ধ্যায় নগরীর কোতায়ালীর মোড়ে কৃষ্ণ কান্ত বিশ্বাস কে একা পেয়ে মারধর সহ হত্যার হুমকি দেন।
বিষয়টি কৃষ্ণ কান্ত বিশ্বাস কোতায়ালী থানাকে অবহিত করে গত ৩ জুন আদালতে এর প্রতিকার প্রার্থনা করে। আদালত বিষয়টি আমলে নিয়ে আদালতে স্থিতিশীল বজায় রাখার আদেশ অমান্য করায় বিবাদী সাগর বিশ্বাস এর বিরুদ্ধে শাস্তিমুলক ব্যাবস্তা গ্রহণ তফসিলীক্ত জায়গায় ক্রোকি পরোয়ানা জারিকৃত রিসিভার নিয়োগ করে সহকারী কমিশনার ভুমি (পটিয়া) এসিল্যান্ড কে। ভুমি ম্যাজিষ্ট্রেট এ সংক্রান্ত বিষয়ে প্রযোজনীয় ব্যাবস্তা গ্রহণ করবেন বলে মামলার মামলার বাদী কৃষ্ণ কান্ত বিশ্বাস ।
এবিষয়ে কৃষ্ণ কান্ত বিশ্বাস জানান, বিবাদী আদালতে আদেশ ও থানার নোটিশ অমান্য করে সাগর বিশ্বাস পাকা বিল্ডিং নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এতে কৃষ্ণ কান্ত বাঁধা দিলে হত্যার হুমকি মারধর করছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে ন্যায় বিচার প্রার্থনা করে সাগর বিশ্বাস শাস্তির দাবি জানান।
আপনার মতামত লিখুন :