সান্তাহারে ১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টায়, গ্রেপ্তার ৩
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সান্তাহারে ১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টায়, গ্রেপ্তার ৩
______________________________
গত ২১ শে ফেব্রূয়ারী বগুড়া আদমদীঘির সান্তাহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক মার্কেট দখলের চেষ্টায় আপন তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সান্তাহার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সেতু (৪০), সানী (৩৭) ও হাসিবুর রহমান (২৫)। রবিবার সকালে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারী আব্দুল্লাহ আল কাফি নামের এক ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে ওই মার্কেটের ওপর ১৪৪ ধারা জারি হয়।
মার্কেট মালিক ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফির ভাষ্যমতে, উপজেলার সান্তাহার মেইন রোডে মেসার্স সপ্তভা শাড়ী বিতান নামে তার এবং নিবিড় বস্ত্র বিতান নামে তার আপন চাচাতো ভাই নাসিফ আরেফিন নিবিরের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তাদের চাচা আব্দুর রাজ্জাক ও তার তিন ছেলে মিলে প্রতিষ্ঠান দুটি সহ পুরো মার্কেট দখলের পায়তারা করে আসছিলেন। এমতাবস্থায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
আব্দুল্লাহ আল কাফি। গত ১৯ ফেব্রুয়ারী বিচারক ওই মার্কেটে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারির আদেশ দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেন আদালত। এরই মধ্যে ১৪৪ ধারা অমান্য করে শনিবার সকালে আব্দুর রাজ্জাক সহ তার তিন ছেলে ওই মার্কেট দখল নিতে যান। ওই দিন বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার তিন ছেলেকে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ওই মার্কেটে ১৪৪ ধারা জারি ছিলো। সেটি অমান্য করে দখলের চেষ্টাকরলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের গ্রেপ্তার করে ১৫১ ধারায় কোর্টে প্রেরণ করা হয়।
মোঃআনোয়ার হোসেন
বগুড় জেলা প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন :