রফিকুল ইসলামকে ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
রফিকুল ইসলামকে ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা
____________________________
পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে ইউপি সদস্য ও স্থানীয় কৃষকলীগের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামকে ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন কারাবন্দি থাকলেও তার প্রভাব এখনো এলাকায় অটুট রয়েছে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে তিনি ও তার ঘনিষ্ঠ মহল ইউনিয়নে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন, যারা জায়গা-জমি দখল থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কাজে অনিয়মে জড়িত।
গত ১৯ আগস্ট দিবাগত রাতে পটিয়া থানার ওসি নুরুজ্জামানের নির্দেশে পুলিশ সদস্যরা তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে ২০ আগস্ট তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযানে নেতৃত্ব দেন এসআই অনিক ভক্ত, এসআই হান্নান ও এসআই নাঈম।
এলাকাবাসীর অভিযোগ, জঙ্গলখাইন ইউনিয়নে ওয়ারিশ সনদ প্রদান প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম চলছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলামের বিরুদ্ধে ওয়ারিশ সনদ ইস্যুতে ঘুষ, দেরি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, জমি বিক্রি বা মালিকানা হস্তান্তরের সময় ওয়ারিশ সনদ আবশ্যক হলেও, ইউপি সদস্যের প্রভাব ও জটিল প্রশাসনিক প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।
স্থানীয়দের ভাষ্যে, ক্ষমতার অপব্যবহার করে ইউপি সদস্য রফিকুল ইসলাম ও তার অনুসারীরা এলাকায় একটি তুঘলকি পরিস্থিতি সৃষ্টি করেছেন, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :