বশীকোড়া দাখিল মাদ্রাসার প্রাক্তন সহসুপার মোখলেছুর রহমানের ইন্তেকাল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
বশীকোড়া দাখিল মাদ্রাসার প্রাক্তন সহসুপার মোখলেছুর রহমানের ইন্তেকাল
বগুড়া জেলার আদমদিঘী থানার বশীকোড়া দাখিল মাদ্রাসার প্রাক্তন সহসুপার ও বশীকোড়া প্রথমপাড়া মসজিদের ইমাম মোঃ মোখলেছুর রহমান বার্ধক্যজনিত কারণে আজ বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘ কর্মজীবনে অসংখ্য ছাত্র ও আলেম তৈরি করেছেন। ১৯৭৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বশীকোড়া দাখিল মাদ্রাসায় সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, সহকর্মী শিক্ষক ও সাবেক ছাত্রদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারসূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ আজ বাদ আসর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
মোঃ আনোয়ার হোসেন
(বগুড়া) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন :