জোয়ালভাঙ্গা হাওরে ১৪ নং পিআইসি’র বাঁধ নির্মাণ শেষ পর্যায়ে, দ্রুতই জিও ব্যাগ স্থাপন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
জোয়ালভাঙ্গা হাওরে ১৪ নং পিআইসি’র বাঁধ নির্মাণ শেষ পর্যায়ে, দ্রুতই জিও ব্যাগ স্থাপন
_______________________________
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জোয়ালভাঙ্গা হাওরে জিরাক নদীর তীরে ১৪ নং পিআইসি’র আওতায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রায় ১২০ মিটার দৈর্ঘ্যের এ বাঁধটি সুনির্দিষ্ট নকশা অনুযায়ী নির্মাণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বাঁধের দুই পাশে স্লোপ দিয়ে মজবুতভাবে কাজ সম্পন্ন করা হয়েছে, যাতে আগাম বন্যার পানি থেকে হাওরের ফসল সুরক্ষিত থাকে। স্থানীয় কৃষকদের স্বার্থ বিবেচনায় নির্ধারিত সময়ের মধ্যেই কাজ এগিয়ে নেওয়া হয়েছে।
১৪ নং পিআইসি’র সভাপতি নবীআলী হোসেন বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের কাজ সম্পন্ন করতে পেরেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই।” তিনি আরও জানান, আগামী তিন থেকে চার দিনের মধ্যে বাঁধের দুই পাশে জিও ব্যাগ ও কার্পেট বিছানোর কাজ শেষ হলে প্রকল্পের পূর্ণাঙ্গ সমাপ্তি ঘোষণা করা যাবে।
এদিকে স্থানীয় কৃষকদের আশা, সময়মতো বাঁধের কাজ শেষ হলে আসন্ন বন্যা মৌসুমে হাওরের ফসল রক্ষা পাবে এবং ক্ষয়ক্ষতির ঝুঁকি কমে আসবে।
শফিকুল বারী,
সুনামগঞ্জ প্রতিনিধি
আপনার মতামত লিখুন :