নালিতাবাড়ীতে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মো: মামুন হোসেন,শেরপুর:
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় উদ্বোধন করা হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬।
সোমবার (১৩ এপ্রিল) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের এ আয়োজনে মেলার শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সারোয়ার হোসাইন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন অফিসার সোলাইমান হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগণ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তির বিষয়ে অবগত হোন। পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থী ও নবীন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ মেলায় সরকারি নাজমুল স্মৃতি কলেজ, হাজী নূরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজ, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা, শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ, বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয়, আব্দুল হাকিম স্মৃতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় ও তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন,,
আপনার মতামত লিখুন :