যমুনা অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, জলকামান ‌সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ



তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ।


আজ সোমবার (৭ জুলাই) দুপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যমুনা অভিমূক্ষে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেখা যায়, কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ, কিন্তু সেই আহবানে তারা সারা না দিলে বেলা ছোঁয়া ১২টার দিকে পুলিশ জল কামানের পানি ও কমপক্ষে ৬,টি ককটেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশ সহ আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়, পাশাপাশি আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটক ও করতে দেখা যায়, পরে পুলিশ ধীরে ধীরে আন্দোলনকারীদের মৎস্যভবনের দিকে নিয়ে যায়।

এদিকে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করার আগে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আন্দোলনকারীদের প্রতিনিধি যমুনায় পাঠানোর আহ্বান জানান, পাশাপাশি আন্দোলনকারীদের কাকরাইল মসজিদ থেকে সরে যেতে ১০ মিনিটের আলটিমেটাম দেন, কিন্তু আন্দোলনকারীরা তাতে সাড়া না দিয়ে একই জায়গায় অবস্থানের ঘোষণা দিলে পুলিশ বল প্রয়োগ শুরু করে।

এর আগে বেলা পৌনে ১২ টাই শাহবাগ মোড় থেকে যমুনা অভিমুখে মিছিল নিয়ে আসেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, কাকরাইল মসজিদ মোড়ে এলে সেখানে তাদের বাধা দেয় পুলিশ, পরে তারা সেখানে অবস্থান নেন।

তাদের তিন দফা দাবি হলো, চাকুরীচ্যত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পূর্ণবহাল, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল এবং বিডিআর নাম পূর্ণ বহাল ,ও কারাগারে বন্দি থাকা বিডিআর সদস্যদের মুক্তি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ