ফরিদপুরে মাদক বিরোধী ও আইন শৃঙ্খলা বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নিরঞ্জন মিত্র (নিরু)ফরিদপুর:
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সুস্থ-স্বচ্ছ যুবসমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে মাদক বিরোধী ও আইন শৃঙ্খলা বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নং কৃষ্ণনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত,(২২ জুন) সোমবার সন্ধ্যায় হাট গোবিন্দপুর বটতলা ইদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায়, স্থানীয় সরকারের নির্বাচিত ইউপি সদস্য, কোতয়ালী থানা পুলিশ, সাংবাদিক, শিক্ষক, ইমামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।
কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর কোতয়ালী থানা অফিসার ইন-চার্জ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, কোতয়ালী থানা অফিসার ইন-চার্জ বলেন, স্থানীয়ভাবে মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে তিনি বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, মাদক কারবারি এবং মাদকাসক্ত যারা, তারা সমাজের এবং দেশের শত্রু। তারা নিজেদের লাভের আশায় নিজেকেই ধ্বংস করছে। পাশাপাশি পরিবার, সমাজ, জাতি এবং দেশকে ধ্বংস করছে। তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, এলাকায় মাদকের গডফাদার যারা আছে, তারা এলাকার অসহায় এবং গরীব নারী-পুরুষ এবং শিশু যারা আয়-উপার্জনহীন তাদেরকে ব্যবহার করে থাকে। তাদেরকে জিম্মি করে মাদক কারবার করে থাকে। ইতোমধ্যে কৃষ্ণনগর ইউনিয়নে মাদক কারবারিদের তালিকা পেয়েছি এবং এই এলাকায় যারা মাদক কারবারি ও মাদকাসক্ত আছে, আপনাদের মাধ্যমে ইতোমধ্যে তাদের নাম শুনেছি।
তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইসলাম মোল্লা (মাষ্টার), কোতয়ালী থাবার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম, হাট গোবিন্দপুর রক্তরেখা ষুব সংঘের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সরদার মোঃ আইয়ুব হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম খোকন, জাহিদুল ইসলাম জাহিদ, ৭১ বাংলা টেলিভিশন এর প্রতিনিধি নিরঞ্জন মিত্র নিরু প্রমুখ।
সভায় বক্তারা, মাদকের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা এবং
মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়। সেইসাথে মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ জোর দাবি জানান।
সভা শেষে, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, প্রতিবাদী যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ১ নং ওয়ার্ড পর্যায়ে ৫১ সদস্য বিশিষ্ট মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :