ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : 



যশোরের ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট (রবিবার) বিকাল ৩ টায় লাউজানী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর -২ (চৌগাছা - ঝিকরগাছা) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা : মো মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ যেখানে কোনো অন্যায় - অত্যাচার থাকবে না। এ জন্য ইসলামের বাংলাদেশ তৈরি করতে হলে সকলকে ন্যায় ইনসাফের পথে আসতে হবে তাহলে নতুন ভাবে আমরা ইসলামের বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। তিনি সকলকে আগামী নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। দাড়িপাল্লা মার্কা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসা তাহলেই পরিপূর্ণ ইসলামের বাংলাদেশ হবে গঠন হবে।  আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, সৎ লোকের শাসন কায়েম হবে। 

ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো : আতিয়ার রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম,সাবেক এমপি মকবুল হুসাইন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম,উপজেলা জামায়াতের নায়েবে আমীর, অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন,সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান।,যুব টিম সদস্য জহিরুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল ইসলাম,৭ নং ওয়ার্ড সভাপতি মো: কামাল ফারুখী,সেক্রেটারি মো : আসলাম হোসেন, ৮ নং ওর্য়াড জামায়াতের সভাপতি মো : মেহেদী হাসান, সেক্রেটারি মো: শাহাবুদ্দিন, ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরান হোসেন, সেক্রেটারি গাজী ফয়েজ,সাবেক মেম্বার শাহজাহান আলী সহ নেতৃবৃন্দ। এ ছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ