২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৩


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে  ৯৮৩
_______________________________
 


ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে  ২৪ ঘন্টায় (রবিবার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা) আরো ও ৬ জনের মৃত্যু হয়েছে, এতে এ বছর এখন পর্যন্ত মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ২৬৯ জন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, 

সোমবার( ২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে , 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়,গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে( সিটি করপোরেশনের বাইরে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১১ জন, ঢাকা বিভাগের ( সিটি করপোরেশনের বাইরে) ১৭২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১ জন রয়েছেন, 

গত ২৪ ঘন্টায় ৯৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে এ যাবত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৬৩ হাজার ৪১৪ জন ডেঙ্গুরোগী।


শেখ শহিদুল ইসলাম মিঠু, প্রতিবেদনে


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ