সার ডিলারদের হুশিয়ারি দিলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সার ডিলারদের হুশিয়ারি দিলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান
_____________________________



কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের ক্ষতি করলে জেল-জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ

মোঃ আমোদ আলী, শৈলকুপা (ঝিনাইদহ):
কৃত্রিম সার সংকট সৃষ্টি করে বা কৃষকের কাছে ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, “দেশ বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে, আর কৃষি বাঁচাতে হলে সারের সঠিক সরবরাহ নিশ্চিত করতে হবে।”

শুক্রবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরি অডিটোরিয়ামে বিসিআইসি সাব-ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, কৃষি অফিসের তথ্যানুসারে শৈলকুপায় বর্তমানে সার সংকট নেই। যেহেতু এ এলাকায় পেঁয়াজের চাষ বেশি, প্রয়োজনে তিনি অতিরিক্ত সার বরাদ্দের ব্যবস্থাও করবেন।

তিনি ডিলারদের উদ্দেশে বলেন, “ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করা বা কৃষকদের প্রাপ্য সার না দেওয়া কোনোভাবেই সহ্য করা হবে না। প্রয়োজনে কৃষকরা নিজেরাই ডিলারদের গুদাম ঘেরাও করবে।”

সভায় স্থানীয় প্রশাসন ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ