জীবননগর থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল ও ফেনসিডিল সহ আটক- ৩


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ মুনাইম হোসেন 
জীবননগর প্রতিনিধি:



চুয়াডাঙ্গার জীবননগরে ৯ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) আনুমানিক বিকাল সাড়ে পাঁচটার দিকে জীবননগর পৌর শহরে থানা মোড়  থেকে ৯ বোতল ফেনসিডিল, পালসার মোটরসাইকেল সহ তিনজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের মৃত মজিদ মন্ডলের পুত্র ও সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মাহাবুল হোসেন (৩৬), আইয়ুব আলীর পুত্র মইরদ্দি(৩৭) ও ইসরাফিলের পুত্র রিকাত আলী ( ৫২)।

জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেনের নেতৃত্বে এস আই রাসেল , এএসআই জসিম ও সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌরশহরের থানা মোড়ে মাদক বিরোধী অভিযান চালায়। আর এই অভিযানে মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯ বোতল ফেনসিডিল, একটি পালসার মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়।

আর এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর শহরের থানা মোড়ে মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়। আর এই অভিযানে ৯ বোতল ফেনসিডিল, একটি পালসার মোটরসাইকেল সহ তিনজনকে আটক করা হয় । আটককৃত ব্যক্তিদের জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ