ময়মনসিংহে মাদকবিরোধী অভিযান: ৮০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুইজন আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযান: ৮০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুইজন আটক
___________________________________
আজ শুক্রবার (০৪ অক্টোবর ২০২৫) কোতোয়ালি মডেল থানাধীন আকুয়া ইসলামিয়া একাডেমী রোড এলাকা থেকে বিশেষ অভিযানে ৮০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইনজেকশনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো— মোঃ বাবুল (৪৪) ও মোহাম্মদ লিটন মিয়া (৪৫) ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবুল হোসেনের নির্দেশে এস আই মোহাম্মদ সোহেল রানা নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: কোতোয়ালি মডেল থানা, ময়মনসিংহ
প্রতিবেদন: মোঃ সেলিম সাজ্জাদ,
সিনিয়র স্টাফ রিপোর্টার
আপনার মতামত লিখুন :