চ্যানেল এস-এর টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন শান্ত শেখ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
চ্যানেল এস-এর টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন শান্ত শেখ
___________________________
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তরুণ সাংবাদিক মোঃ শান্ত শেখ চ্যানেল এস-এর টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি দৈনিক খবর সংযোগ-এর উপজেলা প্রতিনিধি এবং জাগরণী টেলিভিশন-এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোঃ শান্ত শেখ ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) টুঙ্গিপাড়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ বাপ্পি শেখের ছোট ভাই। তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে উপজেলা কমিটির সকল সদস্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
টুঙ্গিপাড়া উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিনুর শেখ বলেন,
> “শান্ত আমার স্নেহের ছোট ভাই। ছোটবেলা থেকেই তাকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়ে আসছি। সাংবাদিকতায় সে যেন আরও এগিয়ে যায়, সেই দোয়া করি। তবে অপসাংবাদিকতা ও নেতিবাচক মনোভাব থেকে দূরে থাকার আহ্বান জানাই।”
নতুন দায়িত্ব পাওয়া শান্ত শেখ বলেন,
> “আমি আমার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে পালন করবো। অপসাংবাদিকতা প্রতিরোধে সর্বদা সচেষ্ট থাকবো।”
ন্যাশনাল প্রেস সোসাইটির গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার, যিনি জাতীয় দৈনিক অগ্নিশিখা, সাপ্তাহিক আধুনিক সংবাদ এবং সুপ্রভাত ঢাকা পত্রিকার গোপালগঞ্জ ব্যুরোপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন, তিনি অভিনন্দন জানিয়ে বলেন,
> “শান্ত যেন রাষ্ট্রের আইন মেনে সত্য প্রকাশে অবিচল থাকে এবং সংবাদপেশার মর্যাদা রক্ষা করে। আমি তার সফলতা কামনা করছি।”
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন :