কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

কাহারোলে  যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
_______________________________



দিনাজপুরের কাহারোলে  যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর   মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়।দিবসটি উপলক্ষে দিনের শুরুতে কাহারোল  কেন্দ্রীয়  স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব‌্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৯টায় কাহারোল উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে  আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানো হয়। এরপর পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম । কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস‌্যদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার  এর  সভাপতিত্বে, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাসরীনের  সঞ্চালনায়  বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, কাহারোল -বোচাগন্জ সার্কেল সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, কাহারোল থানা অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া  প্রমূখ।  দিবসটি উদযাপনে বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে  সূধীজন একাদশ বনাম ইউএনও একাদশ প্রীতি ফুটবল ম‌্যাচ অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলা প্রাঙ্গণে দিনব‌্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

সুকুমার রায় 
উপজেলা প্রতিনিধি 
কাহারোল, দিনাজপুর।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ