যুব সমাবেশ অনুষ্ঠিত:গোলাম রব্বানী বলেন: আদর্শ ও সচেতন যুবসমাজই দেশের ভবিষ্যৎ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আবু সিহাবুত তালহা
শাজাহানপুর প্রতিনিধি, বগুড়াঃ



বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (২৭ জুন) বিকাল ৪ টায় বীরগ্রাম আল-হুদা দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ সমাবেশে স্থানীয় যুব সমাজের বিপুল অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর নজরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলি) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী। তিনি বলেন, আদর্শ, নীতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ যুবকরাই দেশ গঠনে নেতৃত্ব দিতে পারে। জামায়াতে ইসলামী সেই আদর্শিক যুব সমাজ গড়তেই কাজ করে যাচ্ছে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর, উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান। তিনি বলেন,বর্তমান সমাজব্যবস্থায় যুবকদের ইসলামিক চেতনায় গড়ে তোলা সময়ের দাবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, সেক্রেটা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ