অথই বাণী


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

অথই বাণী
অথই নূরুল আমিন 


১. পূণ্যবান যারা তারা সুখ পাবে কোথায়? তাদের তো অভাবেই দূর হয় না সারাজীবন।।
২. মেধা হচ্ছে দু' ধরনের ( এক) হীরার চেয়েও ধারালো, (দুই) খড় বনের চেয়ে ও নরম।
৩. মানুষ তার নিজ চরিত্রের মাধ‍্যমেই নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়।।
৪. সমাজে একদল ফুলের বাগান করতে ব‍্যস্ত। সুবাস ছড়াবে তাই। আরেক দল মুতে নষ্ট করে দিচ্ছে প্রতিনিয়ত।
৫. সামান্য বিষয় নিয়ে যারা উত্তেজিত হয়ে যায়, খুন খারাপির মত ঘটনা ঘটিয়ে থাকে। ওরা কখনও মানুষ ছিল না। ওদের মনের মাঝে অমানুষ পোষে রেখেছে দীর্ঘদিন ধরে।।
৬. প্রকৃতির হাত অনেক বড়, সে সবসময় সব জায়গায় সব ঘরে প্রবেশ করার ক্ষমতা রাখে।
৭. মায়ার ' প্রকৃতপক্ষে রুপ হচ্ছে, মন বা হৃদয়ের টান, কিছুটা ভালোবাসা, কিছুটা মানবতা, কিছুটা মনুষ্যত্ব মিলে এই" মায়ার " জন্ম হয়। যার শক্তি আকাশ সমান।।
৮. মতের অমিল মানে চির শত্রু যারা মনে করে। ওরা ভিতরে লালন করে একধরনের মুর্খতা।
৯. সততা হচ্ছে আত্মার শান্তি, সততাকে জাগ্রত রাখা মানে মানব জীবনে সুফল বয়ে আনে সবসময়।
১০. আত্মীয়র বন্ধনটা উভয় পক্ষের যত্ন করেই রাখতে হয়। এক তরফা আত্মীয় বন্ধন ঠিকে থাকে না। 
১১. সততার শক্তি হলো পালোয়ানের সমান, আর অসৎ সবসময় নিশক্তি, বাজ পাখির কাছে যেমন ইঁদুরের পাল।
১২. সামাজিকতা হচ্ছে একধরনের রেকর্ড। একটি সামাজিক পরিবারের ইতিহাস হাজার বছর মানুষের মুখে মুখে, গল্পে আলোচনায় উদাহরণে উঠে আসে প্রায়সময়।
১৩. অসৎ হৃদয় সবসময় অন্ধকার। এখানে আলো নেই। আলোকিত হবার সম্ভাবনা ও নেই।
১৪. সংসার জীবনে তারাই সুখী, যেখানে স্বামী এবং স্ত্রী দুজন দুজনকে অগাধ বিশ্বাস করে।
১৫. আপন ভাই ভাই, ঘটনাবলি ভিন্ন, যতদিন ভালোবাসার সম্পর্ক থাকবে। ততদিন তাদের বিজয় কেউ রোধ করতে পারবে না। আপন ভাই শত্রু হলে এখানে ধ্বংস নিশ্চিত।
১৬. অর্থের লেনদেন থেকে খুব সাবধান থাকতে সবসময়, এখানে প্রথমেই মনোমালিন‍্য। তারপর শত্রু, তারপর জীবননাশের আশঙ্কা।
১৭. শিক্ষা অর্জন করতে হয় নীরবে ও ধৈর্য সহকারে, তারপর সারাজীবন চলবে সগৌরবে।
১৮. মণিষীদের জীবনী  মণিষীদের বাণী তোমার পড়তে হবে। নতুবা অপূর্ণ থেকে যেতে পারে তোমার নিজের জীবনী।।
১৯. প্রতারণা হচ্ছে একটি রোগ, প্রতারকেরা হয় পাপিষ্ট। আর প্রতারণার শিকার যারা হয়, তারা রয় ক্ষতিগ্রস্ত।
২০. মানব জীবনের চারপাশে সব থাকলেও, সুখ নামের বস্তুটা অনেক দূরে বসবাস করে।।
২১. মানবতার কল‍্যাণে কাজ করা ছাড়া জীবনের লম্বা ইতিহাস গড়া সম্ভব নয়।
২২. যেকোনো পণ্য মালিক পক্ষ ইচ্ছে করলে সস্তায় বিক্রি করে দিতে পারে। তথাপি জীবন সস্তা করা উচিৎ নয়। জীবন সস্তা করা মানে সারাজীবনের জন্য অচলাবস্থা করে দেয়া।
২৩. সঞ্চয় হচ্ছে ভবিষ্যৎ জীবনের জন্য, স্বস্তি পাওয়ার এক মহা উপায়।
২৪. আত্মীয়স্বজনের সাথে বিশেষ করে সম্পদ নিয়ে বিবাদে না জড়ানো হচ্ছে উত্তম পন্থা।
২৫. অতিতের স্মৃতি নিয়ে কোনো ভাবনা নয়। জীবন সুন্দর করতে হলে সামনে যাওয়ার সুপরিকল্পনা করাই হচ্ছে সবচেয়ে উত্তম।
২৬. কোন কারণে ব‍্যবসায় লোকসানী হওয়ার অর্থ হলো, অভিজ্ঞতা অর্জন। আর লাভবান হতে পারলে তো কথাই নেই।
২৭. সকাল থেকে সারাক্ষণ প্রতিবেশিদের সাথে হাসিমুখে কথা বলা মানে, অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার বড় উপায়।
২৮. শিক্ষার অপর নাম হচ্ছে সভ‍্যতা, আর কর্ম হলো অর্থ উপার্জনের জন‍্য মাইলফলক।
২৯. মানুষের সাথে ভাল ব‍্যবহার করতে জানলে তার ভবিষ্যত উজ্জল হবেই।
৩০. নিজেও হাসতে হবে, অপরকেও হাসাতে হবে। এর চেয়ে বড় বৈশিষ্ট্য মানব  জীবনে আর কোন কিছু নেই।
৩১. অন‍্যজনের উন্নয়ন দেখে কোন হিংসা নয়, ভাগ‍্য লিপি বলে একটা প্রবাদ আছে। তুমি তোমারটা গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাও।
৩২. অচেনা কোন পথে অনুমান নির্ভর হাটবে না, পথে পথে অন‍্যজনের সহযোগিতা নিতে হবে এটাই উত্তম পন্থা।
৩৩. কথা বলারও একটা হিসাব আছে, মাত্রা আছে। কথা বলার সময় এটা স্বরণ রাখা উত্তম।
৩৪. বয়সের অনুপাতে ওজন রেখেই কথা বলা উচিৎ। কারণ কথা বলার মাধ‍্যম থেকেই এই সমাজ একজন অন‍্যজনকে মূল্যায়ন বা অমূল্যায়ন করে থাকে।
৩৫. চঞ্চল থাকতে হবে, কাজেও কর্মে। তবেই স্বপ্ন পূরণ হবার সম্ভাবনা থাকবে।
৩৬. জীবনে কখনও বিন্দুমাত্র অসৎ হতে যেওনা। মনে রাখবে অসত্যের জীবন ধীরে ধীরে অন্ধকারের দিকে ধাবিত হয়ে থাকে। একসময় তারা অন্ধকারেই হারিয়ে যায়।
৩৭. ব‍্যবসা করার চেষ্টা করবে। ব‍্যবসা প্রথমে শিখতে হয়, তারপর সমমান পূজি সংগ্রহ করতে হয়। মনে রাখবে হাজার টাকার পূজির ব‍্যবসা কখনও দুইশ টাকা পূজি দিয়ে হয় না।
৩৮. জীবনে চলার পথে হোছুট খাবে, ব‍্যথা পাবে। ওগুলো সবসময় মনে করবে ক্ষণিকের। তবেই তুমি বিজয়ী।
৩৯. কোন টকশো কোন আলোচনা দীর্ঘ সময় শুনে সময় নষ্ট করা যাবে না। কারণ তোমাকে সেই ট্টেইনে উঠতে হবে, যেটা কিছুক্ষণ পরেই ইষ্টেশনে থামবে। 
৪০. কারো প্রতি নির্ভরশীল হয়ে বেশিদিন থাকবে না, এখানে দুটি সমস্যা এসে দেখা দিতে পারে, প্রথমত সম্মান নষ্ট হবে, দ্বিতীয়ত অলসতা এসে বাসা বাধতে পারে তোমার চিন্তায় বা মনে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ