কারেন্টের ফাঁদে প্রাণ গেল মৎস্যঘের মালিকের


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

কারেন্টের ফাঁদে প্রাণ গেল মৎস্যঘের মালিকের
_____________________________


বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ৮নং শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আকরাম হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আকরাম হাওলাদার মরহুম মনসুর হাওলাদারের ছেলে। তিনি নিজ বাড়ির পাশের মৎস্যঘেরে ইঁদুর মারার উদ্দেশ্যে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রাখেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে অসাবধানতাবশত তিনি নিজেই সেই বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করতে গেলে তিনি তখন আর জীবিত ছিলেন না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ ধরনের ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, সামান্য অসাবধানতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

মেজবাউল মুকাব্বেরিন 
বাগেরহাট প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ