ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ আটক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ আটক
____________________________



বিজিবির অভিযানে ভারতীয় মদের চালান উদ্ধার, মাদকবিরোধী অভিযান অব্যাহত

বিস্তারিত সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযানে ৯৩ বোতল ভারতীয় মদ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বিজিবির প্রতিটি সদস্য সর্বদা সতর্ক ও তৎপর রয়েছেন। সেই নির্দেশনার অংশ হিসেবে বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে মহানন্দা ব্যাটালিয়নের চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৭/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।

অভিযানটি পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামসংলগ্ন ফরেস্ট ক্যানেলের ধানক্ষেতে। এ সময় টহলদল পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় মদ (ব্র্যান্ড: Black Hunt) উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মদ জিডি (সাধারণ ডায়েরি) করার পর ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, “সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”



নিজস্ব প্রতিবেদক | মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ