নেত্রকোনায় ইদ্রিস শেখের ঈদ উপহার বিতরণ, উপকারভোগীদের মুখে হাসি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নেত্রকোনায় ইদ্রিস শেখের ঈদ উপহার বিতরণ, উপকারভোগীদের মুখে হাসি
_________________________________
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইদ্রিস শেখ।
নিজ বাসভবনে আয়োজিত এ মানবিক উদ্যোগে প্রায় দুই হাজারেরও বেশি পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করা হয়। ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দের জোয়ার দেখা যায়।
উপকারভোগীদের অনেকেই জানান, ইদ্রিস শেখের দেওয়া এই উপহার তাদের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে। এতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে নতুন করে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস শেখ গত ১২ বছর ধরে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
এ বিষয়ে ইদ্রিস শেখ বলেন, “অসহায় মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারলেই আমার মনে এক ধরনের মানসিক শান্তি আসে।”
আপনার মতামত লিখুন :