ফুলতলা পিপরাইল গ্রামে অভিনব আগ্নেয়াস্ত্র 'পেনগান' উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ফুলতলা পিপরাইল গ্রামে অভিনব আগ্নেয়াস্ত্র 'পেনগান' উদ্ধার
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনা ঃ
ফুলতলার পিপরাইল গ্রামের সুমন মোল্লা হত্যা মামলার রিমান্ডে থাকা প্রধান আসামি মোমিন গাজীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ১ রাউন্ড গুলি সহ অভিনব আগ্নেয়াস্ত্র 'পেনগান' উদ্ধার করেছে, পরে ৫ দিনের রিমান্ড শেষে ৫ আসামিকে শনিবার (৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়,
তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, হত্যা মামলায় গ্রেপ্তারকিত এজাহারভুক্ত আসামি ফুলতলার থানার পিপরাইল গ্রামের আসামি নাজিম গাজী ওরফে নয়েক গাজীর পুত্র মোমিন গাজী ( ২৮) ডাউ কোনা গ্রামের আব্দুল লতিফ মোল্লার পুত্র মিনারুল (২৭) ছাড়াও কালিয়ার হারুনের পুত্র সামিউল ইসলাম ( ২৮) ও মৃত মিলনের ছেলে রুবেল এবং বাচ্চু শেখের পুত্র আব্দুর রহিম ( ৩২)কে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়,
মামলার প্রধান আসামি মোমিন গাজীর স্বীকারোক্তি মোতাবেক শনিবার (৩ মে) দুপুরে ফুলতলার জামিরা ইউনিয়নের পিপরাইল দাস পাড়া কালভার্টের কাছ থেকে এক রাউন্ড গুলি সহ অভিনব আগ্নেয়াস্ত্র 'পেনগান 'উদ্ধার করা হয়, এ ব্যাপারে থানার এস আই সাইফুল ইসলাম বাদি হয়ে মোমিন গাজীকে আসামি করে অস্ত্র আইনে পৃথক মামলা-০৩ মামলা করেন, পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়
আপনার মতামত লিখুন :