খুলনা রূপসায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫জন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

খুলনা রূপসায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫জন
__________________________



খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে ফেসবুকে করা একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার কাজদিয়া বাজারে ওবায়েদ ফার্মেসির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পারভেজ মল্লিকের রূপসা উপজেলার কাজদিয়া বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করার কথা ছিল। খবর পেয়ে যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্রনেতা শান্ত শেখের নেতৃত্বে তাঁর অনুসারীরা সেখানে অবস্থান নেন। এ সময় প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন সদস্য তাদের ওপর হামলা চালায়।

হামলায় শান্ত শেখ, শাহজাহান, ইমরানসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।


শেখ শহিদুল ইসলাম মিঠু, 
বিশেষ প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ