অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে ময়মনসিংহে চ্যালেঞ্জিং অভিযান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ সেলিম সাজ্জাদ  
স্টাফ রিপোর্টার ● ময়মনসিংহ



ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নগরীর রমেশসেন রোডের (নিষিদ্ধ পল্লী)'র একাধিক বাড়ী তল্লাশি করে ১০০০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। 
নগরবাসীর প্রত্যাশা—একটি নিরাপদ ও শান্তিপূর্ণ শহর


ময়মনসিংহ শহরকে ভয়-আতঙ্ক মুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ করতে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম। তার সুস্পষ্ট ঘোষণা—“এই নগরে কোনো অপরাধী জায়গা পাবে না। সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে মুখোশ উন্মোচন করা হবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।”

সম্প্রতি পরিচালিত কিছু গোপন ও চ্যালেঞ্জিং অভিযানে মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও ছিনতাইকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার, চোলাই মদ ধ্বংস এবং সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। এরইমধ্যে নগরবাসীর মধ্যে ফিরতে শুরু করেছে স্বস্তি ও আস্থা।

নগরের সচেতন নাগরিক সমাজ বলছেন, "এই অভিযান শুধু মাদক-সন্ত্রাস বিরোধী না হয়ে রাস্তাঘাটে চাঁদাবাজি, ফুটপাত দখল, পরিবহন চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধেও বিস্তৃত হওয়া উচিত। ওসি শিবিরুল ইসলাম যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, আমরা আশা করি তিনি এই দিকগুলোতেও শৃঙ্খলা ফেরাবেন।"

এই অভিযানের ভূয়সী প্রশংসা করেছে নগরবাসী। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে পুলিশের এই সাহসী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, “অনেকদিন পর এমন পদক্ষেপ দেখে মনে হচ্ছে, শহর আবার আমাদের হয়ে উঠছে।”

নগরবাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সেই সকল সাংবাদিকদের প্রতিও, যারা ঘটনার মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে সংবাদ সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে জনসচেতনতা সৃষ্টি করেছেন।

সবশেষে নগরবাসীর প্রত্যাশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে অচিরেই ময়মনসিংহ হবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত শহর—যেখানে সকলে শান্তিতে ও নির্ভয়ে বসবাস করতে পারবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ