চরাঞ্চলের অবহেলা আর নয়: ২০ হাজার মানুষের মানববন্ধনে উন্নয়নের জোর দাবি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মো: মামুন হোসেন,শেরপুর
শহর এগিয়েছে, আশপাশের অঞ্চল বদলেছে কিন্তু সোনাঞ্চল, ৬ নং চর, গোয়ালপাড়া ও পয়াস্তির চর এখনো রয়ে গেছে অবহেলার অন্ধকারে, বছরের পর বছর মানুষের কাঁধে ভর করে স্বার্থ হাসিল করা হলেও, তাদের ন্যায্য অধিকার, নিরাপদ যাতায়াত, শিক্ষা ও চিকিৎসার ন্যূনতম সুযোগও নিশ্চিত করা হয়নি
এই দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে আজ গর্জে উঠেছে জনতার কণ্ঠ। প্রায় ২০ হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে,,, যা শুধু একটি কর্মসূচি নয়, বরং অবহেলিত মানুষের ন্যায্য অধিকারের জোরালো দাবি
মানববন্ধনে উপস্থিত সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার সামনে চরাঞ্চলের মানুষের দাবিগুলো তুলে ধরেন
চরাঞ্চলের কৃতি সন্তান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখার সাবেক সংগঠক ও সমন্বয়ক এবং বর্তমান জেলা ছাত্রশক্তির সদস্য সচিব, ছাত্রনেতা সাজ্জাদ হোসাইন আলম,,
আমাদের স্পষ্ট দাবিসমূহ,,
দশআনী নদীর উপর স্থায়ী সেতু নির্মাণ এবং কামারের চর বাজার থেকে ৬ নং চর পর্যন্ত বন্যামুক্ত পাকা রাস্তা ৬ নং চর থেকে ৪ নং চর বাজার পর্যন্ত টেকসই সড়ক, গোয়ালপাড়া মোড় থেকে ভাটিপাড়া খেয়াঘাট পর্যন্ত সংযোগ সড়ক
গোয়ালপাড়া মোড় থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত পাকা রাস্তা,পয়াস্তির চর মোড় থেকে গ্রামের শেষপ্রান্ত পর্যন্ত সড়ক উন্নয়ন, ব্রহ্মপুত্র ও দশআনী নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা,৬ নং চর কামারবাড়ি খেয়াঘাট থেকে তিন নদীর মোহনা পর্যন্ত পাকা রাস্তা
চরাঞ্চলের মানুষ প্রতিদিন লড়ছে কাদামাটির রাস্তা, ঝুঁকিপূর্ণ নৌযাত্রা, চিকিৎসা সংকট ও শিক্ষার সীমাবদ্ধতার সাথে। এই বৈষম্য আর চলতে পারে না,
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর আহ্বান অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন। আশ্বাস নয়, বাস্তবায়ন চাই
আপনার মতামত লিখুন :