জনশক্তি পাটি উদ্যোগে ১লা মে পালন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

জনশক্তি পাটি উদ্যোগে ১লা মে পালন


মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 



আজ ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি, ভাসানী অনুসারী পরিষদ এবং ভাসানী জনশক্তি শ্রমিক পার্টির উদ্যোগে পুরানা পল্টন থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন অঞ্চল ঘুরে প্রেস ক্লাবে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ভাসানী জনশক্তি শ্রমিক পার্টির আহবায়ক বাবুল বিশ্বাসের সভাপতিত্বে এবং ভাসানী জনশক্তি পার্টির  যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডক্টর আবু ইউসুফ সেলিম, মহাসচিব ভাসানী জনশক্তি পার্টি, বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন নাসের খান ভাসানী, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জসীম উদ্দীন,ঢাকা দক্ষিণের আহ্বায়ক কমিটির ভাইস চেয়ারম্যান মোশাররোফ হোসেন, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব,কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান তালুকদার তপন,কেন্দ্রীয় কমিটির সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ভাসানী সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব এডভোকেট এমআর পাঠান, কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও ভাসানী নারী মুক্তি পার্টির সদস্য সচিব সাহানা বেগম, বংশাল থানা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইমরুল হাসান ওয়াসিম প্রমুখ। 
প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার জোর দাবি জানান। 
প্রধান বক্তা তার বক্তব্যে শ্রমিকদের ঘাম শুকানোর আগে মজুরি পরিষদের দাবি জানান এবং যখন তখন শ্রমিকদের চাকুরীচ্যুতি বন্ধ করার আহ্বান জানান।
সভাপতি তার বক্তব্যে শ্রমিকদের ন্যায্য  অধিকার প্রতিষ্ঠা করে বৈষম্য দূর করার আহ্বান জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ