খানসামায় স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ কামরুজ্জামান
দিনাজপুর জেলা প্রতিধিনিঃ
দিনাজপুরের খানসামায় ২৬ মার্চ- ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে । বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন আজ, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গে ১৯৭১ সালের এই দিনে। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খানসামা উপজেলার পাকেরহাট শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা বিএনপি, এসময় খানসামা উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির নেতৃত্ব উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, আরো উপস্থিত ছিলেন ৬নং গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সী, গোয়ালডিহি ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সেচ্ছাসেবক দলের লোকমান হোসেন, ছাত্র দলের সদস্য সচিব রুবেল ইসলাম,, সহ খানসামা উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী ও সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :