ইরাক বড়ুয়াকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ; ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে মহেশখালী থানা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীর মাদক ও অস্ত্র কারবারি ইরাক বড়ুয়ার বিরুদ্ধে মামলা হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মহেশখালী উপজেলার উত্তর নলবিলা বড়ুয়া পাড়ার বৌদ্ধ তরুণ ইরাক বড়ুয়ার বিরুদ্ধে মাদক ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে মহেশখালী থানা পুলিশ।
মামলা হওয়ার পর থেকেই ইরাক পলাতক রয়েছে
এদিকে তাকে আটক করতে না পারায় প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। এই বিষয়ে থানা সূত্র জানায়, ইরাক বড়ুয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে মহেশখালী থানা। ইতিমধ্যে তাকে ধরিয়ে দিতে তথ্যদাতার জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
জানা যায়, ২০২৩ সালের জানুয়ারি মাসে ইরাক বড়ুয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় অস্ত্র, ১০ রাউন্ড গুলি এবং প্রায় ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত ইরাক বড়ুয়া গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছে।
পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়।
এই বিষয়ে ইরাক বড়ুয়ার পরিবারের লোকজন জানায়, "ইরাক বড়ুয়া ষড়যন্ত্রের শিকার। এই মামলা সম্পূর্ণ সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত। ইরাক একজন ধর্মভীরু তরুণ, সে বিহারে ধর্মীয় শিক্ষা নিতেন। তার বড় ভাই ইরানের মত ইরাককেও টার্গেট করে ফাঁসানো হয়েছে বলে দাবী তাদের।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত ইরাক বড়ুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মামলা হওয়ার পর থেকেই সে পলাতক রয়েছে। তার অবস্থান শনাক্তের জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমরা বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছি। তিনি বলেন, ইরাক বড়ুয়াকে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। তাকে গ্রেফতারে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
উল্লেখ্য যে, ইরাক বড়ুয়ার বড় ভাই ইরান বড়ুয়াও অন্য একটি মামলার আসামি হয়ে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
আপনার মতামত লিখুন :