সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স সম্পন্ন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স সম্পন্ন
___________________________________
চট্টগ্রামের পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল পরিচালিত সংগঠন সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে, আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারো ১১ দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর (ক:) কনফারেন্স ৩ অক্টোবর শুক্রবার রাতে সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল শাহী ময়দানে শেষ হয়েছে। সমাপনী দিবসে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:)। সভাপতিত্ব করেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)।
সমাপনী দিবসে তকরির পেশ করেন মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফী, ড. মুফতি মুখতার রেজা মাসুমী, মাওলানা ওমর ফারুক নইমী, মাওলানা মাহাবুবুল হক নুরে বাংলা, মাওলানা হাফেজ মো: ফারুক, মাওলানা জয়নাল আবেদীন নয়ন। আবু তৈয়বের সঞ্চালনায় সমাপনী দিবসে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজল আহমেদ সওদাগর, আলহাজ নুরুল ইসলাম নুরু, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, বদিউল আলম, মোহাম্মদ এয়াছিন, আমান উল্লাহ আমিরী, সরোয়ার উদ্দিন, কানুন উদ্দিন, হারুনুর রশীদ, ডা: হোসেন, আবু নোমান, নাজিম উদ্দীন, আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার মো: ফারুক, সাইদুল ইসলাম টুটুল, সাকিব উদ্দিন, হেলাল উদ্দিন, নেয়ামত উল্লাহ, আবদুল বায়েছ প্রমুখ। সমাপনী দিবসে আখেরি মোনাজাত শেষে ভক্তদের মাঝে তবরুক বিতরণ করা হয়।
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
আপনার মতামত লিখুন :