মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মহান ১৭ ফাল্গুন ২ মার্চ  পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ
_______________________________


আগামী ২ মার্চ সোমবার মহান ১৭ ফাল্গুন পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলে পীরানে পীর দস্তগীর, শেখ মীর মহিউদ্দিন গাউসুল আজম বড়পীর আবদুল কাদের জিলানী (কঃ) এর ঐতিহাসিক পবিত্র ওরশে মোকাদ্দাস মহাসমারোহে অনুষ্ঠিত হবে। ঐদিন লাখ লাখ আশেক, ভক্ত, মুরিদানের উপস্থিতিতে দিনব্যাপি খতমে কোরান, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, ইফতার, গিয়ারভী শরীফ, মিলাদ মাহফিল, জিকির, সেমা মাহফিলসহ  আখেরী মোনাজাত এবং সবশেষে সাহরী তবারুক বিতরণের মধ্য দিয়ে ওরশ শরীফের কর্মসূচী শেষ হবে। 
এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব শাহছূফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃ)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন  দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ)।
উক্ত ওরশ শরীফ সফল করার জন্য আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী, সূফি দর্শন গবেষণা পরিষদ ও মওলা সুলতানপুরী (কঃ) ছাত্র যুব পরিষদ জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহবান জানিয়েছেন।


পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধি: 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ