বার বার অভিযানেও কমেনি রূপমহলে রূপের বাহার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রে তাজমহল মোড় এলাকায় অবস্থিত নিউ রূপমহল গেস্ট হাউজে বারবার পুলিশের অভিযান চালানো হলেও থামছে না অনৈতিক কর্মকাণ্ড। শহরের অন্যান্য হোটেল-মোটেলের তুলনায় রূপমহলের ঝলকানিই যেন বেশি আকর্ষণীয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল-কলেজপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরাও বিভিন্ন প্রলোভনে পড়ে এই গেস্ট হাউজে গিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে এলাকাজুড়ে অস্বস্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নগরীর সচেতন মহল বলছেন, রূপমহল গেস্ট হাউজসহ যেসব গেস্ট হাউজে মাদক, দেহব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড চলে—সেগুলো অবিলম্বে সিলগালা করা উচিত। শুধু অভিযান নয়, মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
একজন সচেতন নাগরিক বলেন, “প্রায়ই শুনি পুলিশ অভিযান চালায়, কিন্তু কয়েকদিন পরই আবার আগের অবস্থায় ফিরে যায়। এভাবে চলতে থাকলে যুব সমাজ ধ্বংসের মুখে পড়বে।”
এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও স্থায়ী পদক্ষেপ কামনা করেছেন নগরবাসী
মোঃ সেলিম সাজ্জাদ এর প্রতিবেদনে
আপনার মতামত লিখুন :