শাল্লায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শাল্লায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নাহিদ হাসান
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে রিমন তালুকদার নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আটগাঁও গ্রামের বুড়িজাঙ্গাল হাওরে এ ঘটনা ঘটে।
নিহত রিমন তালুকদার (২০) শাল্লা উপজেলার ১নং আটগাও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাহেদ মিয়ার ছেলে, সে শাল্লা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সোমবার সকালে শাল্লার বুড়িজাঙ্গাল হাওরে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায় রিমন। এসময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে নিরাপদ স্থানে যাওয়ার আগে বজ্রপাতে রিমন তালুকদার ও তার সঙ্গে নিয়ে যাওয়া একটি গরুর মৃত্যু হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থী ও একটি গরুর মৃত্যু হয়েছে। আইনি পক্রিয়া শেষে শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :