পটিয়া আজিমপুরে শিশু জুবায়েদ হত্যার ছয় বছরেও বিচারের আলো নেই
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
পটিয়া আজিমপুরে শিশু জুবায়েদ হত্যার ছয় বছরেও বিচারের আলো নেই
_____________________________
অধরাই আসামিরা, হতাশ পিতা মোহাম্মদ ফারুক
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর মুন্সি বাড়িতে শিশু জুবায়েদ হোসেন (৭) হত্যা মামলার ছয় বছর পার হলেও এখনো বিচার শুরু হয়নি। মামলার সব আসামিই পলাতক রয়েছে বলে অভিযোগ করেছেন নিহত শিশুর পিতা মোহাম্মদ ফারুক।
২০২০ সালের ২২ মার্চ পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে জুবায়েদ হোসেনকে হত্যা করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় মোহাম্মদ ফারুক বাদী হয়ে একই এলাকার মধু মিয়া, খরাতি মিয়া, মো. আরাফাত, মো. আবু, নিপা আক্তার, মাহিম ও রোকেয়া বেগমকে আসামি করে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং ৯৭/২০২০ দায়ের করেন। মামলাটি চার দফা পিবিআই তদন্ত করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী মধু মিয়া গংদের সঙ্গে ফারুকের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত একাধিকবার হামলা ও মামলা-মোকদ্দমার শিকার হন ফারুক ও তার পরিবার। ২০২০ সালের ২২ মার্চ প্রতিপক্ষরা খেলার কথা বলে শিশু জুবায়েদকে ডেকে নেয় এবং পরে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে।
নিহত শিশুর পিতা মোহাম্মদ ফারুক বলেন,
> “আমার ছেলে জুবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ছয় বছর পেরিয়ে গেলেও আসামিরা অদৃশ্য শক্তির ছত্রছায়ায় বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি ন্যায়বিচার চাই।”
তিনি আরও অভিযোগ করেন, কিছু অসাধু তদন্ত কর্মকর্তার কারণে মামলার অগ্রগতি ব্যাহত হচ্ছে এবং আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে মামলা প্রত্যাহারের জন্য।
রিকশাচালক ফারুক এখন ছেলের হত্যার বিচার চাইতে পথে পথে ঘুরছেন। তিনি উর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আসামিদের দ্রুত গ্রেফতার ও মামলার নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :