ধামনিখোলা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের অনৈতিক আচরণের অভিযোগ, উদ্বেগে অভিভাবকরা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
স্টাফ রিপোর্টার |
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ছবিকে ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে, যেখানে ধামনিখোলা উচ্চ বিদ্যালয়ের ইউনিফর্ম পরিহিত কয়েকজন শিক্ষার্থীর অসংগত আচরণের দৃশ্য দেখা যায় বলে দাবি করা হচ্ছে।
ছবিতে দেখা যায়, স্কুল পোশাক পরা এক ছাত্রী এক যুবকের সাথে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। অপর একটি ছবিতে আরেক ছাত্রীকে ধূমপানরত অবস্থায় দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিভাবকদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা জোরদার করা জরুরি। তারা স্কুল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহলের মতে, কিশোর-কিশোরীদের সঠিক দিকনির্দেশনা, পারিবারিক নজরদারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের তদারকি জোরদার করাই এ ধরনের পরিস্থিতি প্রতিরোধের মূল উপায়।
আপনার মতামত লিখুন :