শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন, নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মো মামুন হোসেন, শেরপুর | 

​শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের গড়পাড়া গ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়া অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে আজ এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি দুর্গতদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। মানবিক সহায়তার অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে ২৫টি পরিবারের মাঝে শুকনো খাবার এবং ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

​এ সময় জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।"

​ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মনীষা আহমেদ, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​মানুষের দুঃসময়ে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনতে জেলা প্রশাসন, শেরপুর নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে স্থানীয়রা জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ