বাহাদুরশাদী ইউনিয়নের বাশাইর ১নং ওয়ার্ডে চলমান ড্রেনের কাজ নিয়ে অপপ্রচার, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের বাশাইর ১নং ওয়ার্ডের বণিকপাড়ায় চলমান ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশন কাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে উন্নয়নকাজে অনিয়মের ভিত্তিহীন অভিযোগ তোলা হলেও, সরেজমিনে গিয়ে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সম্পূর্ণ ভিন্ন চিত্র পাওয়া গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে ড্রেন নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। তবে কাজ চলাকালে অতিবৃষ্টির কারণে নির্মাণাধীন ড্রেনের সামান্য কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে ঠিকাদারি পক্ষ ও সংশ্লিষ্টদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করে স্বাভাবিক কাজ পুনরায় সচল রাখা হয়।

​এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শওকত আলী মেম্বারকে জড়িয়ে একটি কুচক্রী মহলের সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার দাবি, বিন্দুমাত্র সত্যতা ও প্রকৃত ঘটনা যাচাই না করে তাকে উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে ভিডিও প্রচার করায় তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

​এ বিষয়ে ইউপি সদস্য শওকত আলী বলেন, "বাশাইর ১নং ওয়ার্ডের বণিকপাড়ায় পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণকাজ সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই চলছে। সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে কাজের সামান্য একটি অংশ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা তাৎক্ষণিকভাবে পুনরায় মেরামত করা হয়েছে। অথচ কোনো ধরনের সত্যতা যাচাই না করে আমাকে জড়িয়ে ফেসবুকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও ছড়ানো হয়েছে।"

​তিনি আরও বলেন, "ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে আমার রাজনৈতিক ও সামাজিকভাবে মানহানি করার চেষ্টা চলছে। সংবাদ বা কোনো তথ্য প্রচারের পূর্বে অবশ্যই সরেজমিনে সত্যতা যাচাই করা গণমাধ্যম ও দায়িত্বশীল নাগরিকের কর্তব্য। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের অপপ্রচার কারো সম্মান ক্ষুণ্ন করতে পারে।"

​ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা মনগড়া পোস্ট প্রচার হলেই তা যাচাই না করে সত্য হিসেবে ধরে নেওয়া উচিত নয়। যেকোনো বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ ও প্রকৃত সত্য উদঘাটন করেই সংবাদ বা তথ্য প্রকাশ করা উচিত।

​শওকত আলী মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সকলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ