মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত রাইসা মনি'র কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নিরঞ্জন মিত্র (নিরু) 
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ



গত ২১ জুলাই রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী শিশু হাজী রাইসা মনির (৯) কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। 

(২ আগষ্ট) শনিবার দুপুরে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে যশোর বিমান ঘাটি থেকে আসা বিমান বাহীনীর প্রতিনিধি দল ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে রাইসা মনি'র বাড়ীতে এসে প্রথমে স্বজনদের সঙ্গে দেখা করে তাদের প্রতি সমবেদনা জানান। জোহরের নামাজ শেষে শিশু হাজী রাইসা মনির জন্য দোয়ার আয়োজন করা হয়। পরে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মোঃ জিহাদুল ইসলামের নেতৃত্বে, বিমান বাহিনীর প্রতিনিধি দল রাইসা মনি'র কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তার কবর জিয়ারত করেন। 

এসময় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত সকলের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিমান বাহিনীর পক্ষ থেকে বাজড়া সামচুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ জালাল আলম, রাইসা মনির বাবা মোঃ শাহাবুল শেখ প্রমুখ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ