নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন – কেন্দ্রীয় কমিটির ঘোষণা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন – কেন্দ্রীয় কমিটির ঘোষণা
_____________________________
আসসালামু আলাইকুম।
প্রিয় বৃহত্তর নোয়াখালীবাসী,
আমরা দীর্ঘদিন ধরে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে আমাদের এই আন্দোলনের সফলতার এক নতুন সূর্যোদয় দৃশ্যমান। যারা দেশের ভেতরে ও বাইরে থেকে—বৃহত্তর নোয়াখালী, ঢাকা, চট্টগ্রামসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে—এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদের প্রতি জানাই রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে, প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায়ে অবিচল থাকব।
এই লক্ষ্যে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি, বিভিন্ন উপ-কমিটি, এবং ঢাকার প্রতিটি থানায় পৃথক কমিটি গঠন করার পাশাপাশি চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও টঙ্গীতে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে।
আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠান ও এলাকার প্রতিনিধিদের নিম্নোক্ত যোগাযোগ উপ-কমিটির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।
এছাড়া আগামী ৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় নোয়াখালী জেলা সমিতি কার্যালয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় উপস্থিত থেকে মতামত প্রদান ও কমিটি গঠনে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
জেলা কমিটি গঠনের পর প্রত্যেক জেলার নেতৃত্বে উপজেলা কমিটি গঠন করা হবে। দল-মত নির্বিশেষে আলোচনা ও ঐক্যের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আমরা বিশ্বাস করি—সুশৃঙ্খল কাঠামোর মাধ্যমে পরিচালিত এই আন্দোলনই একদিন নোয়াখালী বিভাগ বাস্তবায়নের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে, ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :