পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ সদস্য


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ও কানাইপুর ইউনিয়নের অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে, (২৪ মে) রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে
দুইটি ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কর্মসূচীর উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্নদ আলতাফ হুসাইন ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম বাদশা মিয়ার সভাপতিত্বে, চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর রুবেল, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, মহানগর যুবদলের নেতা মোঃ লুৎফর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবদলের সভাপতি মোঃ নান্নু মোল্লা, যুবদলের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, দুইটি ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও
ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংক্ষিপ্ত বক্তব্যে সাংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ জানান, ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে বিএনপি সরকারের এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।

ঈদুল আজহার আগে ভিজিএফের চাল পেয়ে খুশি উপকারভোগী অসহায় ও হতদরিদ্র পরিবারগুলো।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ