লালমনিরহাট সীমান্তে পুশ-ইন ১০ জন আটক বিএসএফের ‘অমানবিক’ আচরণ সীমান্তে উত্তেজনা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আনিছুল ইসলাম রাজিব
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সীমান্তে পুশ-ইন ১০ জন আটক বিএসএফের ‘অমানবিক’ আচরণ সীমান্তে উত্তেজনা
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী, বিএসএফ, পুশ-ইন করেছে ১০ বাংলাদেশিকে।
বৃহস্পতিবার সকালে, স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে খবর দেন বিজিবিকে।
দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আটক করা হয় ওই ১০ জনকে।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান,
এর আগে, বুধবার রাতে আদিতমারীর ৯২৫ নম্বর মেইন পিলার সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফের ৭৮ ব্যাটালিয়ন তাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়।
সীমান্ত পেরিয়ে তারা আশপাশে কোথাও যেতে না পেরে ওই এলাকায় অবস্থান করছিলেন।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দাবি করেছেন, তারা সনাতন ধর্মাবলম্বী এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।
প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে ভারতে যান।
দীর্ঘদিন ছিলেন হরিয়ানা রাজ্যে।
সম্প্রতি বিএসএফ তাদের আটক করে বাংলাদেশ সীমান্তে পুশ-ইন করে।
এই বিজিবি জানায় তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
তথ্য-প্রমাণ নিশ্চিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এই ঘটনায় বিএসএফের আচরণকে অমানবিক উল্লেখ করেছেন।
তিনি বলেন,
বিএসএফের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
তবে এখনো বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :