কোরআনের শপথে গ্যাংয়ে টানছে তরুণদের: চট্টগ্রামে নতুন আতঙ্ক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

কোরআনের শপথে গ্যাংয়ে টানছে তরুণদের: চট্টগ্রামে নতুন আতঙ্ক
___________________________________


চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে সদস্য সংগ্রহে সামনে এসেছে উদ্বেগজনক এক পদ্ধতি। তরুণদের কোরআন হাতে শপথ করিয়ে গ্যাংয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে, আর সেই শপথের ভিডিও বিদেশে পাঠিয়ে নিশ্চিত করা হচ্ছে সদস্যপদ।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয়ভাবে টার্গেট বাছাইয়ের পর শপথের ভিডিও দুবাইয়ে অবস্থানরত মূল নিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়। অনুমোদন মিললেই নতুনরা পূর্ণ সদস্য হয়ে যায়। সম্প্রতি এ প্রক্রিয়ায় যুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

তদন্তে পাওয়া ভিডিওতে দেখা যায়, শপথের মাধ্যমে তরুণদের মধ্যে ভয় ও অন্ধ আনুগত্য তৈরি করা হচ্ছে। পুলিশ বলছে, ধর্মকে এখানে মানসিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

মনোবিজ্ঞানীদের মতে, ধর্মীয় আবেগ, পারিবারিক দুর্বলতা ও মাদকাসক্তিকে কাজে লাগিয়ে যুবকদের মানসিকভাবে বেঁধে ফেলা হচ্ছে, যাতে তারা গ্যাংয়ের নির্দেশে চরম ঝুঁকিপূর্ণ কাজেও দ্বিধা না করে।
তদন্ত সংশ্লিষ্টরা আরও জানান, নব্বই দশক থেকেই এ ধরনের শপথভিত্তিক নিয়ন্ত্রণ কৌশল চালু থাকলেও এখন তা প্রযুক্তির মাধ্যমে আরও সংগঠিত ও বিস্তৃত হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ