চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন
____________________________



“আমরা সত্যের সন্ধানে, স্বাধীনতার পক্ষে”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই প্রেসক্লাবের নিজস্ব স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা শহরের হুজরাপুর জেলা পরিষদ সংলগ্ন মণ্ডল মার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান (ইসা)। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমশেদ আলী।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চাঁপাই চিত্র পত্রিকার প্রতিনিধি সারওয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবাণী প্রতিনিধি সোহেল রানা, অর্থ সম্পাদক দৈনিক আমার সময় প্রতিনিধি মো. ইসমাইল, কার্যকরী সদস্য মাতৃভূমির খবর প্রতিনিধি শহিদ হোসেন, সদস্য দৈনিক বাংলার নবকণ্ঠ প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ, সদস্য দৈনিক গণমুক্তি প্রতিনিধি শাহিন আকতার এবং মানবকণ্ঠ নাচোল উপজেলা প্রতিনিধি ইব্রাহীম বাবু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চাঁপাই প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল। আজ স্থায়ী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ক্লাবের নতুন যাত্রা শুরু হলো।

সভাপতি তার বক্তব্যে বলেন, “চাঁপাই প্রেসক্লাবের প্রতিটি সদস্য শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে হবে।”


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ