একদিকে গুলি ওসমান হাদীর, অন্যদিকে গ্রামের বাড়ি চুরি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

একদিকে গুলি ওসমান হাদীর, অন্যদিকে গ্রামের বাড়ি চুরি
_______________________________



ঢাকা-- ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্য়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি ঘটনা ঘটেছে, শুক্রবার (১৩  ডিসেম্বর) গভীর রাতে নলছিটি শহরের খাসমহল এলাকার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার স্বজনরা।

তারা জানান, বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙ্গে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করেন, কি পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, হাদীর আম্মা ঢাকাতেই ছিলেন, ছোট বোন মাসুমা বেগম পরিবারসহ বাড়িতে থাকতো, হাদী গুলিবিদ্ধ  হওয়ার খবর পাওয়ার পরেই শুক্রবার বিকেলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, এরপর বাড়িটি ফাঁকা ছিল।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, চুরির সঙ্গে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার দুপুরে আনুমানিক সোয়া ২ টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় রিক্সায় করে যাওয়ার সময় ওসমান হাদীকে গুলি করে দুর্বৃত্তরা, মোটরসাইকেলে করে আশা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়, পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  জরুরি বিভাগে নেওয়া হয়, সেখান থেকে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে তিনি সেখানে নিবের পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।


শেখ শহিদুল ইসলাম মিঠু,
 বিশেষ প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ