বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান গ্লোবাল সাংবাদিক ফোরামের


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে গ্লোবাল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি।

​মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. শামীম শাহরিয়ার এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

​বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সাম্প্রতিক বন্যায় হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। বন্যাকবলিত এলাকায় মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি, জীবনরক্ষাকারী ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

​দুর্যোগের এই মুহূর্তে মানবিকতা রক্ষায় সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসার অনুরোধ জানিয়ে তারা বলেন, ‘সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, শিল্পপতি, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের প্রতি আমাদের বিনীত আহ্বান, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও জরুরি সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান।’

​নেতৃদ্বয় আরও বলেন, মানবতার সেবাই সবচেয়ে বড় দায়িত্ব। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ উদ্যোগ ও সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই বন্যাকবলিত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।

​গ্লোবাল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সকলকে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য পুনরায় জোর আহ্বান জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ