যুবতী কে নির্যাতনের অভিযোগে খুলনার লেডি বাইকার এশা গ্রেপ্তার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনা এক যুবতীকে নির্যাতনের অভিযোগে লেডি বাইকার এশাকে গ্রেপ্তার করেছে পুলিশ, রোববার ( ২৩ , মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে,
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত মোঃ মিজানুর রহমান বলেন, এশা এক মেয়েকে বিভিন্ন সময়ে মাদক সেবন করাতো, শনিবার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে ওই মেয়ের পরিবার তাকে অ্যাম্বুলেন্স যোগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে গেলে এশা সহ কয়েকজন অ্যাম্বুলেন্স থামিয়ে মেয়েটিকে টানা হেচড়া করে, এক পর্যায়ে ওই মেয়েটি আঘাত পায়, পরে শিববাড়ি মোড়ে এলাকায় ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্ব রত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে, মাঝরাতে সাহরীর সময় পুলিশের কাছে হস্তান্তর করা হয়, আজ দুপুরে এশাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে,
আপনার মতামত লিখুন :