শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ১


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ১
__________________________________




শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ সাইদুর রহমান খানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। রাত আনুমানিক ৪টার দিকে শ্রীমঙ্গল পৌরসভার সোনার বাংলা রোডে অবস্থিত নতুন বাজার নিউ আপন জুয়েলার্স ওয়ার্কস দোকানের সামনে একটি সিএনজি অটোরিকশা থেকে এসব ফুচকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাজন মিয়ার হেফাজত থেকে মোট ১২ বস্তা ফুচকা জব্দ করা হয়েছে, যার মধ্যে ১১টি সাদা প্লাস্টিকের বস্তা এবং একটি লাল রঙের নেট বস্তা ছিল। জব্দকৃত ফুচকার মোট ওজন ৫১৬ কেজি এবং এর আনুমানিক বাজার মূল্য ১,০৩,২০০ টাকা। এছাড়াও, চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (রেজিস্ট্রেশন নং-মৌলভীবাজার-থ-১২-৪৮১৬) জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী চোরাচালানের মাধ্যমে এসব ভারতীয় ফুচকা বাংলাদেশে নিয়ে এসেছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ