নাভারণ ইউনিয়নে জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদ উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : 



নাভারণ ইউনিয়নে জুলাই শহীদ জাবির - আল আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  ২৮ আগস্ট ( বৃহস্পতিবার) সকাল ৮ টায় নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি আগত রোগীদের ধৈয্য ধারণ করে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান। আগামীতে ভালো ভাবে চিকিৎসা সেবা যাতে পৌঁছে দেওয়া যায় সে জন্য সকলের কাছে পরামর্শ চান। আরো বলেন, আল কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামীন মানুষকে সেবা দেওয়ার কথা বলেছেন আমরা আল্লাহর নির্দেশে সেই সেবা নিয়ে এসেছি ।  আপনারা এ ধরণের সেবা পেয়ে সন্তুষ্ট থাকলে দুই মাস অন্তর ইনশাআল্লাহ আবার ও সেবা নিয়ে আসবো। 

কলেজিয়েট স্কুল ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। এ ছাড়া রোগীদের ওষুধ ও চশমা দেওয়া হয়। নাভারণ ইউনিয়ন থেকে প্রায় দুই হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসে। আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন। 

শরিফপুর গ্রাম থেকে চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা সেলিনা খাতুন বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ আমি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছি ডাক্তার দেখাতে পারি নাই। আজ ফ্রি মেডিকেল ক্যাম্পের কথা শুনে চিকিৎসা নিতে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের সেবা পেয়েছি। 

বায়সা গ্রাম থেকে মাজার সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা রহিমা খাতুন বলেন, মাজার সমস্যার জন্য ঠিক মতো চলতে পারি না আমরা নিম্নআয়ের মানুষ এ জন্য ডাক্তার দেখাতে হাসপাতালে যেতে পারি না।  এ জন্য আজ ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নেওয়ার জন্য এসেছি ।  আলহামদুলিল্লাহ ক্যাম্পে  অনেক স্বচ্ছ সেবা পেয়েছি। যারা সেবা দিয়েছে তাদের জন্য দোয়া করি। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির - আল আমিন স্মৃতি সংসদ এর সভাপতি মাহবুব উল আলম মন্টু। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজের পরিচালক মো : ইমদাদুল হক, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল হক, নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো: কামরুজ্জামান, মাস্টার আব্দুর রকিম, আসাদুজ্জামান। 

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন জুলাই শহীদ জাবির - আল আমিন স্মৃতি সংসদ এর সেক্রেটারি মো : আবিদুর রহমান। 

উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা - চৌগাছা উপজেলা দুটি এলাকার জনগণ ফ্রি সেবা পাবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ